বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সিলেটের ঢাকাকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিয়ে দ্বিতীয় জয়


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৪, ২:২৯ অপরাহ্ণ
সিলেটের ঢাকাকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিয়ে দ্বিতীয় জয়

পেসার রেজাউর রহমান রাজার বোলিং এবং দুই বিদেশী ইংল্যান্ডের বেনি হাওয়েল ও জিম্বাবুয়ের রায়ান বার্লের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। আজ নিজেদের অষ্টম ম্যাচে সিলেট ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। এই নিয়ে টানা ষষ্ঠ ম্যাচ হারলো ঢাকা।

৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠলো সিলেট। ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকলো ঢাকা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ঢাকা। ওপেনার সাব্বির হোসেনকে ৪ রানে আউট করেন সিলেটের স্পিনার নাইম হাসান।

দ্বিতীয় উইকেটে ৫৭ বলে ৭৮ রান তুলে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেন মোহাম্মদ নাইম ও সাইফ হাসান। ১১তম ওভারে সাইফকে শিকার করে সিলেটকে ব্রেক-থ্রু এনে দেন ইংল্যান্ডের বেনি হাওয়েল। ৬টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে ৪১ রান করেন সাইফ।

২টি করে চার-ছক্কায় ২৯ বলে ৩৬ রান করা নাইমকে পরের ওভারে বিদায় করেন ইংল্যান্ডের স্পিনার সামিত প্যাটেল। নাইম ও সাইফের বিদায়ের পর ঢাকার কোন ব্যাটারকে প্রতিরোধ গড়তে দেননি সিলেটের পেসার রাজা। তার ৩ উইকেট শিকারে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানের মামুলি সংগ্রহ পায় ঢাকা। সিলেটের রাজা ২০ রানে ৩টি এবং প্যাটেল ১৯ রানে ২টি উইকেট নেন।

আরও পড়ুনঃ ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বিশ্বের উষ্ণায়ণের মাত্রা : জলবায়ু পর্যবেক্ষক

জবাবে খেলতে নেমে ঢাকার পেসার শরিফুল ইসলামের তোপে পাওয়ার প্লেতে ৪২ রানে ৩ উইকেট হারায় সিলেট। আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরকে ৮, প্যাটেলকে শূণ্য ও জাকির হাসানকে ৮ রানে আউট করেন শরিফুল।এরপর বড় স্কোর করার আভাস দিয়েও ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ৬টি চারে শান্ত ২৫ বলে ৩৩ এবং মিঠুন ৩টি চারে ১২ বলে ১৭ রান করেন।

৭৪ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সিলেট। তবে ষষ্ঠ উইকেটে ৫৩ বলে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি গড়ে ৬ বল বাকী রেখে দলের জয় নিশ্চিত করেন হাওয়েল ও বার্ল। ১টি করে চার-ছক্কায় হাওয়েল ২৬ বলে অপরাজিত ৩০ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে অনবদ্য ২৯ রান করেন বার্ল। ঢাকার শরিফুল ৩টি উইকেট নেন।

Spread the love
Link Copied !!