সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে জাহাজের ধাক্কায় গাবখান চ্যানেলে ডুবে গেল সিমেন্ট ও তেলবাহী কার্গো । এসময় কার্গোতে থাকা ৪ শ্রমিক সাঁতরে তীরে ওঠে। কার্গোতে সাড়ে ৯ হাজার বস্তা সিমেন্ট ছিল বলে জানা গেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলা সদরের কেওড়া ইউনিয়নের সারেঙ্গল এলাকার গাবখান চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ব্যাপারে কথা হলে কেওড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু সাইদ খান জানান, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ৯ হাজার বস্তা সিমেন্ট ও বিভিন্ন ভোজ্য তেল নিয়ে বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকায় যাত্রা করে নূর মদিনা নামে একটি কার্গো। এসময় বিপরীত দিক থেকে আসা মারিয়া রহমান-৩ নামে অপর একটি জাহাজের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে নূর মদিনা নামে কার্গোটির। এতে কার্গোটির তলা ফেটে গিয়ে আস্তে আস্তে গাবখান চ্যানেলে (সন্ধ্যা ও সুগন্ধ্যা নদীর সংযোগ স্থল) মালামালসহ ডুবে যায়। এসময় কার্গোটিতে থাকা চালকসহ ৪ শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে।
কার্গোতে থাকা শ্রমিকরা অভিযোগ করেছে, সঠিক সাইড ধরে কার্গোটি বাগেরহাটের মোল্লারহাটে যাওয়ার জন্য গাবখান চ্যানেল অতিক্রম করছিল। কিন্তু বিপরীত দিকের জাহাজটি কোনো সাইড না দিয়েই কার্গোটির পাশে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ চিলির সাবেক প্রেসিডেন্ট পিনেরা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. ছিদ্দিকুর রহমান জানান, দুর্ঘটনার স্থানে চ্যানেলটিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে কার্গোটির ৪ শ্রমিককে।
আপনার মতামত লিখুন :