ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
রাঙ্গামাটিতে কম্বল বিতরণ শীতার্তদের মধ্যে। জেলায় আজ আওয়ামী পেশাজীবী লীগের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় শহরের রাঙাশ্রী ক্লাব কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা আওয়ামী পেশাজীবী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক বিমল কান্তি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ – সভাপতি মো: রফিকুল মাওলা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সনৎ কুমার বড়ুয়া, জেলা আওয়ামীলীগ সদস্য মুজিবুর রহমান দীপু, জেলা পেশাজীবী লীগের সহ-সভাপতি স্বপন বিশ্বাস, পৌর পেশাজীবী লীগের সভাপতি মো: এয়া রসুল প্রমুখ।
আরও পড়ুনঃ সারাদেশে আগামী তিন দিন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে
অনুষ্ঠানে শহরের বিভিন্ন ওয়ার্ডের ৩ শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :