ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
আমেরিকা ইয়েমেনে ৫টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ওয়াশিংটন,মার্কিন বাহিনী ইয়েমেনে আবারো বিমান হামলা চালিয়েছে। রোববার তারা দেশটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। এদিকে এর একদিন আগে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একাধিক বিমান হামলা চালিয়েছে। লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার বিরুদ্ধে দেশদুটি তৃতীয় পর্যায়ে এ যৌথ হামলা চালায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে,আমেরিকান বাহিনী নিজস্ব প্রতিরক্ষার জন্যে হুতিদের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে। প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে স্থল হামলা পরে জাহাজ প্রতিরক্ষায় আরো চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
আরও পড়ুনঃ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও জর্জিয়ার প্রধানমন্ত্রী
মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং এসব ক্ষেপণাস্ত্র আমেরিকান নৌজাহাজ ও এ এলাকায় অন্যান্য বাণিজ্যিক জাহাজের জন্যে হুমকি মনে করায় এসব ধ্বংসে পাল্টা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে।
উল্লেখ্য, গাজায় ইসরাইলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :