ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
হঠাৎ মেট্রো চলাচল বন্ধ। যান্ত্রিক গোলযোগে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। সিগন্যাল সমস্যার কারণে চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ রোববার (৪ঠা ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই মুহূর্তে সম্পূর্ণ মেট্রোরেল সার্ভিস বন্ধ আছে। সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।
আরও পড়ুনঃ ট্রেনে নাশকতা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র: ওবায়দুল কাদের
এদিকে যান্ত্রিক ত্রুটিতে চলাচল বন্ধ হওয়ায় মেট্রোর ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। এ বিষয়ে যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ঘণ্টার ওপর আটকে আছি। সড়কের পর মেট্রোতেও যেন জ্যামের অনুভূতি।
আপনার মতামত লিখুন :