রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
সংসদ সদস্য হয়ে লাভই হয়েছে। আগে মক্কেল আসলে ব্যারিস্টার বলে ৫০ হাজার টাকা পেতাম। এখন এমপি হয়ে পাই ১ লাখ টাকা। তবে নির্বাচনে জয়ী হবার পর থেকে ১১০০ কম্বল ছাড়া এখনো কিছু হাতে পাইনি বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী আসনে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।নির্বাচনে জয়ী হবার পর একের পর এক চকম দেখাচ্ছেন ব্যারিস্টার সুমন। সে ধারাবাহিকতা থেকে এবারের আয়োজন ছিল তারুণ্যের সমাবেশের। যেখানে অংশ নিতে ঢাকা থেকে ছুটে গিয়েছিলেন আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সুলাইমান সুখন, সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, তাশরিফ খান, ইকবাল বাহার ও ফারাবী হাফিজসহ আরও অনেকে।
এ সময় ব্যারিস্টার সুমন বলেন, তারুণ্যের সমাবেশে আয়োজন করতে প্রায় ২৭ লাখ টাকা খরচ হয়েছে। তবে এর একটাকাও সরকারি অর্থ নয়। সবটাই আমার পকেটের টাকা। আমি নতুন এমপি। ফেসবুকে কথা বলি। প্রধানমন্ত্রীও আমাকে ফেসবুকের এমপি হিসেবেই চিনে। আমি প্রোডাক্ট অব ফেসবুক, আসলে আমি প্রোডাক্ট অব শেখ হাসিনা। কারণ তিনি যদি ডিজিটালাইজড না করতেন, তাহলে আমি ৫ মিলিয়ন ফলোয়ার দিয়ে ৮ মিলিয়ন মানুষের এমপি হতে পারতাম না।
সমাবেশে প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা তৈরি করতে হবে। আমরা প্রযুক্তিগত ব্যবহারের সক্ষমতা তৈরি করতে চাই। যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও অপরাধ যা হচ্ছে তা প্রতিরোধ করতে পারি। সাইবার অ্যাক্ট আইনের বাস্তবায়ন করতে পারি। বিভিন্ন দেশের সঙ্গে সাইবার অ্যাক্ট নিয়ে কাজ করছি।
আরও পড়ুনঃ পুলিশ ছেড়ে দিয়েছে বিএনপি নেতা মঈন খানকে
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবু জাহির ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ।
আপনার মতামত লিখুন :