বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নদ খননে লাইন কাটা পড়ায় নেত্রকোনায় ১৭ ঘণ্টা ধরে গ্যাস বন্ধ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ
নদ খননে লাইন কাটা পড়ায় নেত্রকোনায় ১৭ ঘণ্টা ধরে গ্যাস বন্ধ

নদ খননে লাইন কাটা গ্যাস বন্ধ। নেত্রকোনায় ১৭ ঘণ্টা ধরে গ্যাস বন্ঢনেত্রকোনায় নদ খনন করতে গিয়ে তিতাস গ্যাসের মূল সঞ্চালন লাইন কাটা পড়েছে। এতে গতকাল শুক্রবার বিকেল চারটা থেকে সারা জেলায় আবাসিক, বাণিজ্যিকসহ সব ধরনের লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।

অল্প কিছু সময়ের মধ্যেই লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করছেন তিতাস গ্যাস নেত্রকোনা কার্যালয়ের প্রকৌশলী সুমঙ্গল গোলজার। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে নেত্রকোনায় গ্যাস সঞ্চালন লাইন রয়েছে। শ্যামগঞ্জে উন্নয়নকাজ চলছে। সেখানে ভেকু মেশিনে মাটি কাটার সময় গ্যাস সরবরাহের মূল লাইন কাটা পড়ে। তখন দুর্ঘটনার আশঙ্কায় ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। লাইনটি সংস্কারে কাজ করা হচ্ছে।

এদিকে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শহরের বাসাবাড়িতে খাবার রান্না নিয়ে বিপাকে পড়েন স্থানীয় লোকজন। শহরের নাগড়া এলাকার এনামুল হক, মোক্তারপাড়ার বাসিন্দা শংকর সরকার, উকিলপাড়া এলাকার মো. আলমগীরসহ কয়েকজন বলেন, শুক্রবার বিকেল থেকে রান্না বন্ধ। খাওয়াদাওয়ায় সমস্যা হয়েছে। কর্তৃপক্ষ আরও সতর্ক হয়ে এ খননকাজ করার দরকার ছিল।

শহরের সাতপাই এলাকার বাসিন্দা জেলা উদীচী সভাপতি মো. মোস্তাফিজুর রহমান খান গতকাল শুক্রবার রাত ১০টায় বলেন, গ্যাস না থাকায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। বাইরে হোটেলেও খাবার নেই। শুক্রবার হওয়ায় দোকানপাটও বন্ধ রয়েছে। সিলিন্ডার গ্যাস বা বৈদ্যুতিক চুলা কিনে রান্না করা হবে, এ সুযোগও হচ্ছে না।

আরও পড়ুনঃ বাজারে মিলছে পদ্মার মাছ সাগর পোনা

স্থানীয় বাসিন্দা, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় সোয়াইর নদের খননকাজ চলছে। গতকাল বিকেল চারটার দিকে ওই এলাকার চর মইলাকান্দা স্থানে খননকাজ করার সময় খননযন্ত্রে লেগে তিতাস গ্যাসের লাইন কেটে যায়। এরপর নেত্রকোনার পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সিএনজির স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংকটে পড়েন পরিবহনচালকেরা। শহরের বাসাবাড়িতে রান্নাবান্নার কাজ ব্যাহত হয়। এতে জেলার প্রায় সাড়ে পাঁচ গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

Spread the love
Link Copied !!