ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
রাখাইনে সংঘাত বন্ধে মধ্যস্থতা করছে চীন।ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলছেনে, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত বন্ধে অস্ত্রবিরতির জন্য মধ্যস্থতা করছে চীন।
রোববার (২৮ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।তিনি বলেন, আমাদের অবশ্যই চীনের মধ্যস্থতায় মিয়ানমার সরকারের তিনটি অস্ত্রবিরতির বিষয় মনে রাখতে হবে। আমরা রাখাইনেও অস্ত্রবিরতি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা আশা করি, রাখাইনে অস্ত্রবিরতি হলে তা রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা আবার শুরুর পথ সুগম করবে।
তিনি কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের যৌথ সহযোগিতার বিষয়ে আস্থা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।
নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার প্রথম সাক্ষাতের বিষয়ে ইয়াও ওয়েন জানান, তারা চীন-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও তারা আলোচনা করেছেন বলে জানান তিনি।
আরও পড়ুনঃ মহাকাশে একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাল ইরান
আপনার মতামত লিখুন :