বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিধ্বস্ত গাজায়ও ফুল কিনছেন ফিলিস্তিনিরা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
বিধ্বস্ত গাজায়ও ফুল কিনছেন ফিলিস্তিনিরা

বিধ্বস্ত গাজায়ও ফুল কিনছেন ফিলিস্তিনিরা।গাজার মানুষ যে অদম্য তা আবারও প্রমাণ দিলেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত পুরো উপত্যাকায় এখনও ‍সৌরভ ছড়াচ্ছে লাল গোলাপ। শরণার্থী আর অস্থায়ী তাবুর মধ্যে আবদ্ধ জাতি এখনও কিনছেন ফুল। বুধবার (২৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফাহ হাসপাতাল ও তাবুর ক্যাম্পে লাল গোলাপ বিক্রি হচ্ছে। হুসাম আবদুলহাদি নামের এক যুবক সেখানে ফুল বিক্রি করছেন। এভাবে ফুল বিক্রির মাধ্যমে ইসরায়েলি হামলায় বাস্তচ্যুত ফিলিস্তিনিদের একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন তিনি।

রাফার স্থানী একটি নার্সারি থেকে ফুল কিনছেন হাদি। এরপর ক্যাম্পে তিনি এসব ফুল ৮০ সেন্ট করে বিক্রি করছেন। এমনকি এক কিডনি রোগীর জন্য তিনি ফ্রিতে একটু ফুলও দিয়েছেন।
আবদুলহাদি নিজেও বাস্তচ্যুতদের একজন। তিনি বলেন, আমি এখানে যুদ্ধের সময় মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য ফুল বিক্রি করছি এই আশায় যে এটি তাদের মেজাজ পরিবর্তন করবে, তাদের খুশি করবে এবং তাদের মুখে হাসি ফোটাবে।

আরও পড়ুনঃ যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি ৯৬৪ শিক্ষার্থীর

তিনি জানান, ইসরায়েলি হামলায় আহত ব্যক্তিদের জন্য তাদের স্বজনেরা অনেকেই ফুল কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীনদের স্বজনসহ বাস্তচ্যুতরাও তার ফুল কিনছেন।ক্যাম্পের বাসিন্দা ওয়াফা আল আরাজ বলেন, এ ফুল প্রফুল্লতা বাড়াচ্ছে এবং যুদ্ধ, ধ্বংসলীলা দেখার পরও আমাদের মধ্যে আশার সঞ্চার করছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েলিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় ফিলিস্তিনের ২৫ হাজার ৭০০ লোক নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে আহত হয়েছেন আরও প্রায় ৬৪ হাজার বাসিন্দা। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে বর্তমানে উপকূলীয় এ অঞ্চলটি জাতিসংঘের স্কুলের আশ্রয়কেন্দ্রে ও তাবুর ক্যাম্পে আবদ্ধ হয়ে পড়েছে।

Spread the love
Link Copied !!