রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
সাকিবকে হারিয়ে তামিমের শুভসূচনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভ সূচনা করেছে ফরচুন বরিশাল। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জয়ের জন্য খেলতে নেমে ৫ বল হাতে রেখে ১৩৮ রান তুলে নেয় ফরচুন বরিশাল।
১৩৫ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ঝোড়ো সূচনা পায় বরিশাল।
৫টি চার ও একটি ছক্কায় ২৪ বলে ৩৫ রান করেন তামিম ইকবাল। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানকে ১২ রানে শিকার করেন সাকিব আল হাসান। দলীয় ৬৭ রানের মাথায় মাত্র ১ রানে সাজঘরে ফেরত যান সৌম্য সরকার। তামিম ও সৌম্য দ্রুত ফিরলে মুশফিকুর রহিমের সঙ্গে ২৭ রানের জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ।
আরও পড়ুনঃ বিএনপি নির্বাচনে অংশ না নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ : ওবায়দুল কাদের
আপনার মতামত লিখুন :