রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত-২ । জেলার কালিয়াকৈর উপজেলার মহাসড়কে আজ সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছেন-নোয়াখালীর সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৫৭) ও লক্ষ্মীপুর সদর থানার কল্যাণপুর এলাকার আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহিম (৫২)।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, গাইবান্ধা থেকে প্রাইভেটকারযোগে আবু তাহের ও ইব্রাহিমসহ পাঁচজন ঢাকায় যাচ্ছিলেন। এক পর্যায়ে প্রাইভেটকারটি চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী আবু তাহের ও ইব্রাহিম ঘটনাস্থলে মারা যান।
আরও পড়ুনঃ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ব্যবস্থা নেয়া হবে : ইসি সচিব
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :