বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৪


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৪

মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৪। জেলা শহরের ইদ্রাকপুরের একটি আবাসিক ভবনের পাঁচতলায় বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে প্রেরণ করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ৬ টার দিকে বিস্ফোরণের পরই আগুন লেগে যায়। কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করা না হলেও অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম বলেন, ধারণা করছি ইলেক্ট্রিক ডিভাইস ল্যাপটপ বা মোবাইল বিস্ফোরণে এই ঘটে থাকতে পারে।

অগ্নিদগ্ধরা হলেন- রিজভি আহমেদ রাসেল (৪২), রোজিনা বেগম (৩৫) তারা স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রাইয়ান আহমেদ(৩) এবং রিজভি আহমেদের মা সাহিদা খাতুন (৬৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। রাসেল

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়ানস্টপ সার্ভিসে প্রোগ্রাম অফিসার হিসেবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কর্মরত। চাকরিজনিত কারণে তারা এখানে ভাড়া থাকতেন৷

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোস্তফা মোহিসন জানান, তারা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মু. সোহেল রানা জানান, সকালে বিস্ফোরণের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ বৃষ্টিতে পরিত্যক্ত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

পরে দগ্ধ রিজভি আহমেদ রাসেল ও রোজিনা বেগম এবং মা সাহিদা খাতুনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

Spread the love
Link Copied !!