ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামিদের মধ্যে রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব ও ইসহাক সরকার।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এতে ৬ থেকে ৭ জন যাত্রী অগ্নিদগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন।
আরও পড়ুনঃ দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর
এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই থানার উপ-পরিদর্শক কমল কৃষ্ণ সাহা ২০১৬ সালের ২৩ আগস্ট ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আপনার মতামত লিখুন :