রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
সুনামগঞ্জে ৮ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলার দিরাইয়ে ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় বিএডিসি মাঠে শুক্রবার বিকেলে জব্দ করা ৮ লাখ মিটার কারেন্ট জাল ও ১০০টি চায়না দুয়ারি রিং চাই পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে জেলার দিরাই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো, শরীফুল আলম ও উপ-পুলিশ পরিদর্শক মো. সাত্তারসহ উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আরও পড়ুনঃ বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ঝালকাঠীতে নৌকার মাঝী হলেন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দিরাই বাজারের ব্যবসায়ী বিপ্লব শর্মাকে ৩ হাজার টাকা ও দেবেশ রায়কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :