পূর্ব শত্রুতার জেরে নলছিটিতে মা ছেলেকে হত্যার চেষ্টা। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝালকাঠির নলছিটিতে রহিমা বেগম (৪০) ও তার ছেলে আদনান সরদার (২৫) কে কুপিয়ে পিটিয়ে জখম করে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে ।
মঙ্গলবার রাত ৯ টায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ঘর দুয়ার ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
আহতরা হল ওই থানার মোল্লারহাট ইউনিয়নের ৬নং বৈশাখিয়া গ্রামের আলাউদ্দিন সরদারের স্ত্রী ও ছেলে।
বর্তমানে তারা মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা/পুরুষ সার্জারি ওয়ার্ড এ ভর্তি রয়েছে।
আহতদের সূত্রে জানা যায় , জমিজমা নিয়ে একই এলাকার বাসিন্দা মৃত শফিজ উদ্দিন এর ছেলে কবির খান গংদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান।
ঘটনার দিন সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পূর্ব শত্রুতার জের ধরে কবির খান তার ছেলে তাওরাত খান, উদয় খান ও স্ত্রী পারভিন বেগম সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা রামদা,ছুড়ি, লাঠি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।
এ হামলায় তাদের শরীরে মারাত্মক জখম হয়। এ সময় স্বর্ণালঙ্কার , ৪ হাজার টাকা, মূল্যবান কাগজপত্র নিয়ে যায় ও বসতঘর ভাঙচুর চালায়।
আরও পড়ুনঃ মেক্সিকোতে ৩ সাংবাদিক গুলিবিদ্ধ
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা শেবাচিমে প্রেরণ করে।
এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
আপনার মতামত লিখুন :