বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

হুথিদের জাহাজ চলাচলের হুমকি বন্ধ করার আহ্বান জি-৭’র


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ২:০৮ অপরাহ্ণ
হুথিদের জাহাজ চলাচলের হুমকি বন্ধ করার আহ্বান জি-৭’র

জি-৭’র পররাষ্ট্র মন্ত্রীরা বুধবার ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের আন্তর্জাতিক জাহাজ চলাচলের হুমকি বন্ধ করতে এবং এই মাসের শুরুতে তাদের হাতে আটক একটি জাহাজ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

জি-৭’র সভাপতি পঠিত জাপানের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সামুদ্রিক নিরাপত্তার গুরুত্বের ওপর জোর দিয়ে, সমস্ত জাহাজের চলাচলের অধিকার এবং স্বাধীনতার আইনানুগ অনুশীলনে হুমকি বা হস্তক্ষেপ না করার জন্য আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাই।’

‘আমরা বিশেষকরে অবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ এবং আন্তর্জাতিক শিপিং লেন এবং বাণিজ্যিক জাহাজের ওপর হুমকি বন্ধ করার এবং ১৯ নভেম্বর আন্তর্জাতিক জলসীমা থেকে অবৈধভাবে জব্দ করা এমভি-গ্যালাক্সি লিডার ও এর ক্রুদের ছেড়ে দিতে হুথিদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অবিরাম বিধ্বংসী বিমান হামলা ও স্থল অভিযান শুরু হওয়ার পর ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার বলছে, ইসরায়েলের প্রতিশোধমূলক স্থল ও বিমান হামলায় প্রায় ১৫ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

১৭ নভেম্বর হুথি যোদ্ধারা লোহিত সাগরের প্রবেশপথে ইসরায়েল-সংযুক্ত কার্গো জাহাজ গ্যালাক্সি লিডার এবং এর ২৫ জন আন্তর্জাতিক ক্রুকে আটক করে।

আরও পড়ুনঃ নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশের স্পিনাররা

পেন্টাগন জানিয়েছে,রোববার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস মেসন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

Spread the love
Link Copied !!