ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জুলাই সনদ সংস্কার ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
এসএসসি পরীক্ষার ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫ ক্যাডেট জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগের একজন শিক্ষার্থী জিপিএ-৪.২৮ পেয়েছেন। গত বছরও ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল।
সোমবার (১০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ এস এম ফয়সল পিএসসি।
তিনি জানান, চমৎকার এই ফলাফলের পেছনে সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অবিরাম অধ্যবসায়কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুনঃ পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
অধ্যক্ষ আরও জানান, ক্যাডেট কলেজে অনুসরণকৃত শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির ফলেই ক্যাডেটরা প্রতি বছর একাডেমিকে দৃষ্টান্তমূলক ফল করে আসছে। নিয়মানুবর্তিতা ও অধ্যবসায় থাকলে অল্প সময়ের পাঠপরিক্রমাতেও বড় অর্জন সম্ভব। ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সেটিই প্রমাণ করে আসছে।
ক্যাডেটদের আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আশাবাদ ব্যক্ত করে এই আনন্দঘন দিনে ক্যাডেট ও তাদের অভিভাবকদের কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :