ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
আটুলিয়ায় এবার মাদক ব্যাবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী দুর্বত্ত মাদ্রাসা শিক্ষকের কাছে চাঁদা দাবি করেছে।
শনিবার ২৮ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে মাদ্রাসা শিক্ষক শাহীনূর রহমান শাহীনের কাছে তার বাড়ি চড়াও হয়ে চাঁদা দাবি করে চাঁদাবজরা।
এসময় আগতরা শাহিনের বৃদ্ধা দাদী খলিলুর রহমানের স্ত্রী মোমেনা খাতুন কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।শাহীন আটুলিয়ার সামিনুর রহমানের ছেলে।
গাঁজা, ফেন্সিডিল বিক্রেতা মাঝ পাড়ার বুড়ো রফিকুলের ছেলে বাবুল চাঁদা না দিলে শাহীন কে খুন করে লাশ দূরে ফেলে দেবার হুমকিও দেয়। তার সংগীরাও এসময় গালিগালাজ করে।স্থানীয়রা জানায়, আটুলিয়া ও তার আশ পাশ এলাকায় চাঁদাবাজ, মাদক কারবারি, ছিনতাইকারী, চোরচক্রের প্রধান শেল্টারদাতা হচ্ছে বশির উদ্দীন মাস্টারের ছেলে আজিজ। গঙ্গানন্দপুর মেঠো পাড়ার এই দুর্বত্ত ও তার সহযোগীরা আটুলিয়া, দত্তপাড়া, শ্রীচন্দ্রপুর, বড় আটুলিয়া, গুলবাকপুর, গোয়ালহাটি গ্রামের জনজীবন বিষিয়ে তুলেছে।
আরও পড়ুনঃ মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো জালে যেন আপনি না পড়েন
জানা যায়,শ্রীচন্দ্রপুরের হাসেমের জামাই এই আজিজ। সে ঐ গ্রামের মফিজুর মেম্বারের পুকুর থেকে মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করে অর্থ আত্মসাত করেছে। সে নিজেকে বিএনপি যুবদল নেতা দাবি করে। এর আগে এই চক্র গ্রামে গ্রামে ব্যাপক চাঁদাবাজি করেছে। এই চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয়ে গ্রামের অনেক পুরুষ এখন এলাকা ছাড়া।
তবে ঝিকরগাছা থানা বিএনপির শীর্ষ স্থানীয় দুই নেতা জানান উল্লেখিত আজিজ, বিএনপি বা যুবদলের কেউ নয়। বাবুলও বিএনপির কেউ নয়। এরা এলাকার চিন্নিত চাঁদাবাজ, মাদক ও চোরাকারবারি। তাঁদের অপকর্মের দায় দল নেবে না।
আপনার মতামত লিখুন :