বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শ্রীপুরে বোতাম কারখানায় আগুন, একজনের লাশ উদ্ধার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
শ্রীপুরে বোতাম কারখানায় আগুন, একজনের লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে বোতাম তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন একজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ বেলা দেড়টার দিকে এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড নামের বোতাম তৈরির ওই কারখানার গুদামে আগুন লাগে। গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু গুদামে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত আগুন কারখানার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. ওমর ফারুক বলেন, গুদামঘরের ওপরে টিনের চালের ফাঁক দিয়ে আগুনের শিখা বের হতে দেখতে পেয়ে তাঁরা এগিয়ে যান। পুরো কারখানা আধা পাকা। ভেতরে রাসায়নিক ও প্লাস্টিকজাত দ্রব্য মজুত ছিল। দেড়টার দিকে আগুন লাগার পর খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে কাজ শুরু করেন।

আরও পড়ুনঃ ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়

মো. নজরুল ইসলাম নামের ওই কারখানার এক কর্মী বলেন, তাঁরা হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। দ্রুত কারখানার বিভিন্ন কক্ষে থাকা লোকজন বাইরে বের হয়ে আসেন। তিনি অন্তত সাতজনকে আহত অবস্থায় বাইরে বের করে আনতে দেখেছেন। পরে তাঁদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কর্মীরা কারখানার বিভিন্ন অংশ থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানকার নিকটবর্তী বাসিন্দারা ঘরের জিনিসপত্র বাইরে নিয়ে আসেন।

এ প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন তাঁরা। এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন অনেকেই। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

 

Spread the love
Link Copied !!