বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

১৩টি উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ দিনাজপুরে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২৪, ২:৫১ অপরাহ্ণ
১৩টি উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ দিনাজপুরে

জেলার ১৩ টি উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা চেয়ে অতিরিক্ত ২ হাজার ১৫০ সেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। জেলায় মোট ৭২ হাজার ১৫০ সেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান মিয়া ভুট্টা চাষের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চলতি বছর জেলার ১৩ টি উপজেলায় ৭০ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ।

অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের প্রণোদনার আওতায় উন্নতমানের ভুট্টার বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহযোগিতা করায়, জেলায় ভুট্টার অতিরিক্ত ২ হাজার ১ শত হেক্টর জমিতে চাষ হয়েছ। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারে জেলায় ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, গতবছর জেলায় প্রতি হেক্টর জমিতে প্রায় ১১ মেট্রিক টন করে ভুট্টার ফলন উৎপাদন হয়েছে। গত বছর জেলার কৃষকেরা ভুট্টা চাষ করে তারা কাটা পর কাঁচা ভুট্টা জমি থেকে ভালো মূল্যে বিক্রি করতে পেরেছ।

অনেকেই কাঁচা ভুট্টা শুকানোর পর বিক্রি করে আরো অতিরিক্ত লাভ করেছে। গত বছর ভুট্টার ফলন ভালো হওয়ায় চলতি বছর জেলার কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছ। এবারের জেলার প্রতিত জমিসহ নদীর চর অঞ্চলে ভুট্টা চাষ বেশি হয়েছে। জেলার কৃষকদের দাবি নদীর চরে পতিত জমি গুলোতে ভুট্টা চাষে সেচ এর প্রয়োজন কম হয়। এজন্য কৃষকেরা কৃষি বিভাগের সাথে পরামর্শ করে এসব জমিতে ভুট্টা চাষে আগ্রহ বৃদ্ধি করেছে।ভুট্টা চাষে সফলতা এসেছে এবং ফলনও ভালো সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, জেলায় অর্জিত ভুট্টা থেকে এবারে ৭ লক্ষ ৫০ হাজার থেকে ৮ লক্ষ মেট্রিক টন ভুট্টার ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক সাইদুর রহমান জানান, ভুট্টার নতুন উদ্ভাবন করা ভ্যারাইটির উন্নত জাতের বীজ কাবেরি-৫৪, এমকে- ৪০, পালোওয়ান, সুপার-২১ সাহিন-২৩ কাবেরী-৪৪, সিনজেনটা-৭৭২০ সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করা হয়েছে। জেলার উপজেলা গুলোতে অপেক্ষাকৃত উঁচু জমিতে আগাম জাতের ভুট্টা চাষ করা হয়েছে । বিশেষ করে জেলায় অবস্থিত নদী গুলোর দুই তীরে ভুট্টা ছাড়া অন্য কোনো ফসল চোখে কমই পরে।

আরও পড়ুনঃ বিএনপির রাজনীতি খাদের গভীরে চলে যাচ্ছে : ওবায়দুল কাদের

জেলার বিরল উপজেলার ধুকুরঝারি গ্রামের আদর্শ কৃষক আব্দুর রাজ্জাক জানান, তিনি এবারে দেড় একর জমিতে কৃষি বিভাগের সরবরাহ করা উন্নত জাতের ভুট্টার চাষ করেছেন। ভুট্টার গাছে ফলন ভালো লক্ষ্য করা যাচ্ছ। আশা করি এবার ভাল ফোন পাওয়া যাবে। তার গ্রাম সহ পার্শ্ববতী গ্রামগুলোতে কৃষকেরা অনেকেই ভুট্টা চাষ করেছে। তাদের সকলেরই প্রত্যাশা এবারে চাহিদার সাথে বাজার মূল্য ভালো পাওয়া যাব। অধিক লাভের আশায় এবার উপজেলায় আগাম জাতের ভুট্টা বেশি চাষ হয়েছে।

জেলার ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান জানান, ভুট্টা থেকে মাছ ও মুরগির খাদ্য উৎপাদন এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি লাভজনক। তাই কৃষকদের মধ্যে ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বাড়ছে। ঘোড়াঘাট উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় ২০০ একর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হয়েছে বিনা মূল্যে সার ও বীজ।

Spread the love
Link Copied !!