ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের যারা মনোনয়ন পেলেন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন। এরপর চূড়ান্ত করা হয় ৪৮ জনকে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম পড়ে শোনান।
মনোনীতরা হলেন-
ঢাকা
সানজিদা খানম
শবনম জাহান
পারুল আক্তার
সাবেরা বেগম
নাহিদ ইজহার খান
শাহিদা তারেখ দীপ্তি
অনিমা মুক্তি গমেজ
হাসিনা বারী চৌধুরী
শেখ আনার কলি পুতুল
টাঙ্গাইল
তারানা হালিম
অপরাজিতা হক
বেগম শামসুর নাহার
বরিশাল
শাম্মী আহমেদ
রংপুর
নাছিমা জামান ববি
মুন্সীগঞ্জ
ফজিলাতুন নেছা
জয়পুরহাট
ডা. রোকেয়া সুলতানা
চাঁপাইনবাবগঞ্জ
জারা জাবীন মাহবুব
ঠাকুরগাঁও
দ্রৌপদী দেবী আগরওয়ালা
নাটোর
কোহেলি কুদ্দুস
পঞ্চগড়
রেজিয়া ইসলাম
নীলফামারী
আশিকা সুলতানা
নেত্রকোনা
নাদিয়া বিনতে আমিন
নোয়াখালী
কানন আরা বেগম
ফারিয়া খানম
লক্ষীপুর
ফরিদুজ্জামান লাইলী
আশ্রাফুন নেসা
গাজীপুর
মেহের আফরোজ চুমকি
বাগেরহাট
ফরিদা আক্তার
খুলনা
মন্নুজান সুফিয়ান
রুনু রেজা
চট্টগ্রাম
দিলারা ইউসুফ
ওয়াসিকা আয়েশা খান
শামীমা হারুন
ভোলা
খালেদা বাহার বিউটি
বরগুনা
ফারজানা সুমি
পটুয়াখালী
নাজনীন নাহার রশীদ
ঝালকাঠি
ফরিদা আক্তার বানু
নরসিংদী
ফরিদা ইয়াসমীন
মাসুদা সিদ্দীক রোজী
কুমিল্লা
অ্যারেমা দত্ত
সিলেট
রুমা চক্রবর্তী
ময়মনসিংহ
উম্মি ফারজানা সাত্তার
গোপালগঞ্জ
বেদৌরা আহমেদ সালাম
নাজমা আকতার
ঝিনাইদহ
কল্পনা আক্তার
সাতক্ষীরা
লায়লা পারভীন
রাঙ্গামাটি
জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ
ফরিদপুর
ঝর্না হাসান
গেল ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিনদিনে মোট ১৫৪৯ ফরম বিক্রি করেছে দলটি। যা থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
আরও পড়ওঃ সঠিক সময়ে শনাক্ত ও চিকিৎসা করা হলে শিশু ক্যান্সার নিরাময় সম্ভব
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।
আপনার মতামত লিখুন :