ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
হবিগঞ্জের লাখাইয়ে ক্ষিতিশ সরকার হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। চট্টগ্রাম ও তেলিয়াপাড়া এলাকা থেকে সুভাষ সরকার ও দিলীপ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে ক্ষিতিষ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) চম্পক দাম জানান, শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চট্টগ্রাম র্যাব-৭ ও হবিগঞ্জ র্যাব-৯ এর সার্বিক সহযোগিতায় পৃথক পৃথক অভিযান চালিয়ে র্যাব-৭ চট্টগ্রাম এর সহায়তায় চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মৃত সুনেন্দ সরকার এর ছেলে দিলীপ সরকার (৪৫) কে গ্রেপ্তার করেন। এবং একই রাতে র্যাব-৯ হবিগঞ্জ এর সহায়তায় তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মৃত সুনেন্দ সরকার এর ছেলে সুভাষ সরকার (৪৮) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুনঃ বাড়ছে বিদ্যুতের দাম, আসছে মাস থেকে কার্যকর
গ্রেফতারের বিষয়নিশ্চিত করেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের। তিনি বলেন গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :