ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ওডেসা বন্দরে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দরে রাতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সেখানের অনেক শস্য ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী টেলিগ্রাম বার্তায় বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের দক্ষিণে আবারো হামলা চালিয়েছে।’
কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে শস্য সরবরাহের সুযোগ রেখে জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তি থেকে মস্কো গত জুলাই মাসে বের হয়ে যাওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে দেশটির শস্য রপ্তানি করা বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া গুমেনিউক বলেন, রাশিয়া সম্ভবত ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নিবিড়তা পরীক্ষা করার চেষ্টা করছে।’
তিনি টেলিগ্রাম বার্তায় বলেন, ‘তারা অনুধাবন করে যে বন্দর অবকাঠামো আমাদের অঞ্চলের জন্য একটি অগ্রাধিকার এবং এটি নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত। সে কারণেই আজ রাত যে হামলা চালানো হয় তা ছিল সম্মিলিত উপায়ে চালানো একটি বড় ধরনের হামলা।’
আরও পড়ুনঃ ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল নিক্ষেপ
এ ব্যাপারে ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া ওডেসাতে ১৯টি ড্রোন, ২টি অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং কালিবর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তারা ১৯টি শাহেদ ক্ষেপণাস্ত্রের সবক’টি এবং ১১টি কালিবর ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে।
তবে তারা জানায়, ওডেসা বন্দরে রাশিয়ার হামলায় সেখানের অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে।
আপনার মতামত লিখুন :