ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্তে ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিশুও রয়েছে। নিহতরা সবাই কানাডার নাগরিক বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, টেনেসির ন্যাশভিলে মোটরওয়ের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ পাঁচ কানাডিয়ান নিহত হয়েছেন। দুর্ঘটনার আগে স্থানীয় সময় সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় ন্যাশভিল বিমানবন্দরে কল করে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।
আরও পড়ুনঃ ক্রিমিয়া হামলার পেছনে জার্মানি
ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তিনি এটি করতে পারবেন না।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোনো যানবাহন বা ভবনে আঘাত করেনি। বিমানটি অন্টারিও থেকে রওনা হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :