বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বা একচেটিয়া প্রভাব পুরোপুরি ভেঙে দিতে চায় বর্তমান সরকার। দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি যেন সমানভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যে কাজ চলছে। অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানো এবং সুস্থ প্রতিযোগিতা তৈরি করাই সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় এফডব্লিউসিএমএস-এ তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের প্রতিনিধিরা অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়া সরকারের সঙ্গে একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

সভায় জানানো হয়, চলতি বছরের শেষ নাগাদ সম্পূর্ণ বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার আওতায় প্রথম ধাপে কয়েকটি ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি চলছে। বিদেশে কর্মী পাঠানোর যাবতীয় আর্থিক খরচ সংশ্লিষ্ট বিদেশি নিয়োগকর্তা বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হবে এবং সাধারণ কর্মীদের কাছ থেকে কোনো অর্থ আদায় করা হবে না।

জনশক্তি রপ্তানি খাতকে আরও সুশৃঙ্খল করতে বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। মালয়েশিয়াগামী কর্মীদের বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষার ফি আট হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এর বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া বিদেশে অবস্থানরত কর্মীদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য বিভিন্ন দেশে বিশেষ সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Spread the love
Link Copied !!