বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

কাগজে কলমে ২ বালুমহাল ইজারা শ্রীমঙ্গলে, বাস্তবতা ভিন্ন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
কাগজে কলমে ২ বালুমহাল ইজারা শ্রীমঙ্গলে, বাস্তবতা ভিন্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পাহাড়ি ছড়াগুলো স্থানীয় প্রকৃতি ও পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ হলেও বর্তমানে অবৈধ বালু উত্তোলনের কারণে চরম বিপন্ন হয়ে পড়েছে। সরকারিভাবে মাত্র দুটি বালুমহাল ইজারা দেওয়া হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বর্মাছড়া, উদনাছড়া, হরিণছড়া, পুটিয়াছড়াসহ অন্তত ২৬টি স্থান থেকে সিলিকা বালু অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে। দিনের পর দিন চলা এই অপরিকল্পিত উত্তোলনের ফলে এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করলেও থামানো যাচ্ছে না এই ধ্বংসযজ্ঞ। সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছড়াগুলো থেকে নির্বিচারে বালু তোলার কারণে নদীনালার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে দেখা দিচ্ছে বহুমুখী সংকট।

পরিবেশকর্মীদের মতে, পাহাড়ি ছড়া থেকে এ ধরনের অনিয়ন্ত্রিত বালু তোলার ফলে ছড়ার তলদেশের গঠন ও পানির প্রবাহে মারাত্মক পরিবর্তন আসছে। এর ফলে তীব্র তীরভাঙন, কৃষিজমির ক্ষয়, সড়ক ও সেতুর ভিত্তি দুর্বল হওয়া এবং বসতবাড়িগুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করলেও বালু খেকোদের থামানো সম্ভব হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে জরিমানা, কারাদণ্ড ও বালু জব্দের মতো পদক্ষেপ নেওয়া হলেও চক্রগুলো সামান্য জরিমানা দিয়ে আবারও অবৈধ ব্যবসায় লিপ্ত হচ্ছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৮টি অভিযান পরিচালনা করে কিছু জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মাঠপর্যায়ে এর সুফল দেখা যাচ্ছে না, কারণ অভিযান শেষ হওয়ার পরপরই প্রভাবশালী চক্রগুলো পুনরায় বালু উত্তোলনে সক্রিয় হয়ে ওঠে।

অবৈধভাবে বালু পরিবহন ও উত্তোলনের ফলে শুধু পরিবেশই নষ্ট হচ্ছে না, বরং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে। সম্প্রতি বালুবাহী একটি গাড়ির চাপায় চালকসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সংসদ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ করতে হয়। এমনকি এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদেরও হামলার শিকার হতে হয়, যা অবৈধ সিন্ডিকেটের দৌরাত্ম্যের স্পষ্ট প্রমাণ। এর আগে পরিবেশ ধ্বংসের অভিযোগে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে।

অবৈধ বালু উত্তোলন রোধে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করেছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আইন অমান্য করে অবৈধভাবে বালু তোলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সুরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম জানিয়েছেন, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই তৎপরতা থামবে না। তবে স্থানীয় সচেতন মহলের মতে, কেবল মাঝেমধ্যে অভিযান বা সামান্য জরিমানা করে এই দীর্ঘমেয়াদি সংকট সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ও স্থায়ী পদক্ষেপ এবং আইনের কঠোর প্রয়োগ।

Spread the love
Link Copied !!