ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
ভালোবাসা দিবসে চন্দ্রাভিযানে নামছে যুক্তরাষ্ট্র
ভালোবাসা দিবসে চন্দ্রাভিযানে নামছে যুক্তরাষ্ট্র। চাঁদে নতুন করে নভোযান পাঠানোর জন্য ১৪চাঁদে নতুন করে নভোযান পাঠানোর জন্য ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনটিকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা- নাসা।
ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনটিকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা- নাসা। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আগের চন্দ্রাভিযানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে নতুন করে এ নভোযান পাঠানোর উদ্যোগ নিলো যুক্তরাষ্ট্র।
আরও পড়ুনঃ স্বপ্নের বিদেশ পাড়ি দেয়া মানুষের জীবন পুড়ছে মরুভূমির বালুতে
জানা গেছে, এবারের অভিযানে হিউস্টনভিত্তিক কোম্পানি ইনশুইটিভ মেশিনসের তৈরি একটি ল্যান্ডার ব্যবহার করা হবে। ল্যান্ডারটি যুক্ত থাকবে স্পেসএক্সের একটি রকেটের ওপরের দিকে। এদিকে এ চন্দ্রাভিযান ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে।
কারণ, অভিযানটি সফল হলে এটি হবে পাঁচ দশক পর মার্কিন নভোযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রথম ঘটনা। পাশাপাশি বেসরকারিভাবে পরিচালিত প্রথম সফল চন্দ্রাভিযানও হবে এটি।
আপনার মতামত লিখুন :