বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ভারতের দুই কূটনীতিককে ডাকা হলো ঢাকায়


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
ভারতের দুই কূটনীতিককে ডাকা হলো ঢাকায়

ভারতের দুই কূটনীতিককে ডাকা হলো ঢাকায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েনে ‘উদ্ভূত পরিস্থিতি বুঝতে’ আলোচনা করার জন্য কলকাতা ও আগরতলা মিশনের দুই শীর্ষ কূটনীতিককে ঢাকায় ডাকা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্র জানায়, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অ্যাক্টিং ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ আশরাফুল শিকদার ও আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মাদকে ঢাকায় ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কলকাতায় বাংলাদেশ মিশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবারই (৫ ডিসেম্বর) ঢাকায় চলে গেছেন আশরাফুল শিকদার। যদিও এই বিষয়ে অফিসিয়ালি কেউ কোনো বিবৃতি দেননি।

আর পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আরিফ মোহাম্মদও আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকায় আসবেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করে ভারতীয় কয়েকটি গণমাধ্যম।

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা আরও বেড়ে যায়। এতে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ক্ষুব্ধ হন সে দেশের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উগ্রপন্থিরা। সেখানকার বিভিন্ন স্থানে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ হতে থাকে।

এর ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে হামলা করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলে ও ছিঁড়ে দেয়। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা।

অন্যদিকে মুম্বাই ও কলকাতা হাইকমিশনের বাইরেও বিক্ষোভ করে হিন্দুত্ববাদীরা।

আগরতলার ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি তোলে। পাশাপাশি ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। যদিও ভারত সরকার ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ ‘আমাদের মেয়েদের পড়তে দিন’-তালেবানের প্রতি নবী-রশিদের আর্জি

অনিরাপত্তা উদ্বেগের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলায় সহকারী হাইকমিশনের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

এদিকে এই টানাপড়েনের মধ্যে প্রতিদিন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি জমা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও হিন্দুত্ববাদী সংগঠন। বৃহস্পতিবারও মিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয় জাতীয় কংগ্রেস। যদিও তাদের বিক্ষোভ মিছিল মিশনের আশপাশে ঘেষতে দেনি কলকাতা পুলিশ। সেই মিছিল আটকে দেওয়া হয় বাংলাদেশ লাইব্রেরি অর্থাৎ পার্ক সার্কাস অঞ্চলে। পরে রাজ্য কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের নেতৃত্বে সাত প্রতিনিধি মিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

আগরতলার ঘটনার পর পুলিশের তরফে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতা মিশনে। নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচলে।

Spread the love
Link Copied !!