নোয়াখালীতে তিন কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক
টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি
প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ
২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত
আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নলছিটি থানার তৌহিদুজ্জামান সোহাগ। ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন নলছিটি থানার চৌকস, দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ। ২০২৬ সালের অক্টোবর মাসে অপরাধ দমন, মাদক নির্মূলসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোসাম্মৎ মেরিন সুলতানা, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের হাতে এ পুরস্কার তুলে দেন।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হওয়ায় ওসি তৌহিদুজ্জামান সোহাগ ঝালকাঠি জেলার পুলিশ সুপার, নলছিটি থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “এ অর্জন আমার একার নয়, এ অর্জন নলছিটি থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের। সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার ফলেই এ সম্মান অর্জন সম্ভব হয়েছে।”
ভবিষ্যতেও সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে নলছিটি উপজেলাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন : ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন
এ লক্ষ্য বাস্তবায়নে নলছিটি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ওসি তৌহিদুজ্জামান সোহাগ।
আপনার মতামত লিখুন :