বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে খেলার মাঠ তৈরির জন্য জমি কেনার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে গ্রামে কোনো খেলার মাঠ না থাকায় শিশু-কিশোর ও তরুণেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত ছিল। চলতি বছরের শুরুতে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপনের প্রস্তুতির সময় গ্রামে একটি মাঠ তৈরির জোরালো আলোচনা শুরু হয়। পরে গ্রামের সচেতন ও উদ্যোগী ব্যক্তিরা সবাইকে একত্রিত করে মাঠ নির্মাণের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেন।

এ মহতী উদ্যোগে গ্রামের ধনী ও গরিব নির্বিশেষে প্রায় একচল্লিশ জন বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেউ জমির মালিকানার সমপরিমাণ মূল্য দিয়েছেন আবার কেউ নগদ অর্থ দিয়ে এই কার্যক্রমে শরিক হয়েছেন। সবার সম্মিলিত আর্থিক সহায়তায় গ্রামের দক্ষিণপাড়ার লেবুবাগান এলাকায় প্রায় আটানব্বই শতাংশ জমি কেনার ব্যবস্থা করা হয়। জমি কেনা বাবদ ছত্রত্রিশ লাখ ছাব্বিশ হাজার টাকা এবং রেজিস্ট্রি খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় চল্লিশ লাখ টাকা।

জমি নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গ্রামবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের শোভাযাত্রা এবং বাদ্যযন্ত্রের বাজনা সহকারে আনন্দঘন পরিবেশে উপজেলা সদরের সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করা হয়। দলিল সম্পাদন শেষে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এই ভূখণ্ডকে খেলার মাঠ হিসেবে ঘোষণা দেওয়া হয়। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় পুরো গ্রামজুড়ে এখন বইছে আনন্দের জোয়ার।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও উদ্যোক্তারা জানান, এই মাঠে নিয়মিত খেলাধুলার চর্চা শুরু হলে কিশোর ও তরুণেরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে। এর মাধ্যমে তারা মাদক, সন্ত্রাস ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারবে। সরকারি বা বেসরকারি কোনো ধরনের সহায়তা ছাড়াই গ্রামের সাধারণ মানুষের এমন সম্মিলিত উদ্যোগকে এলাকার সর্বস্তরের মানুষ অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয় হিসেবে দেখছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এই স্বাবলম্বী ও সেবামূলক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করা হয়েছে।

Spread the love
Link Copied !!