প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জুলাই সনদ সংস্কার ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
নেত্রকোনার পূর্বধলায় স্টেশন চত্বরে দ্রুতগতির ট্রাকচাপায় এক বৃদ্ধা ভিক্ষুক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পূর্বধলা স্টেশনরোড এলাকার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা হালেমা খাতুন (৮৫) উপজেলার তারাকান্দা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম পাশ থেকে একটি খালি দ্রুতগতির ট্রাক বাজার হয়ে জারিয়ার দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পথচারী ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই বৃদ্ধা তার দিনমজুর ছেলের সঙ্গে স্টেশন চত্বরেই থাকতেন বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুনঃ জয়পুরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
এ ব্যাপারে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ হওলাদার বলেন, পূর্বধলা চৌরাস্তার দিকে ট্রাকটি যাচ্ছিল। পথে স্টেশনের কাছে বাজারেই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি; তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা
আপনার মতামত লিখুন :