ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল। বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ পরিণত হয়েছে মহাসমাবেশে। মূল আনুষ্ঠানিকতা বুধবার (২৮ মে) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল।
রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির তারুণ্যের সমাবেশের জমায়েত ছড়িয়ে পড়ে কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত।
ঢাকা বিভাগের জেলা ছাড়াও, দেশের বিভিন্ন স্থান থেকে এ সমাবেশে যোগ দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। উৎসবমুখর তারুণ্যের সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে।
সমাবেশে আগত তরুণ নেতাকর্মীরা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা বন্ধ করারও আহ্বান তাদের।
আরও পড়ুনঃ সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। তার কাছ থেকে সামনের পথ চলায় দিকনির্দেশনামূলক বার্তা আশা করছেন নেতাকর্মীরা।
তৃণমূলকে সংগঠিত করে তারুণ্যের আকাঙ্ক্ষা অনুসারে দেশ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন নেতারা।
আপনার মতামত লিখুন :