ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
১৮ মার্চ শেষ হবে পাকিস্তান সুপার লিগ। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু দেশটির ক্রিকেটারদের। তার আগে বিশ্রামের জন্য কিছুদিন সময় পাচ্ছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। কিন্তু এই সময় ক্রিকেটারদের বসিয়ে না রেখে অনুশীলনের মধ্যে রাখতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আর ঠিক এই বিষয়টিকে মাথায় নিয়ে ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইসলামাবাদের একট হোটেলে এই ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী। মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হবে এই প্রশিক্ষণ পর্ব।
আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কুকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেবেন বাবর-রিজওয়ানরা। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে পিসিবি।
এই প্রশিক্ষণের কারণ পরিষ্কার করে নাকভি বলেন, ‘আমি যখন লাহোরে খেলা দেখছিলাম, আমার মনে হয় না তোমাদের মধ্যে (পাকিস্তানি ক্রিকেটার) কেউ গ্যালারিতে ছক্কা মেরেছো। যখনই এরকম কোনো ছক্কা মারা হয়েছে, আমার মনে হয়েছে বিদেশি কোনো খেলোয়াড় মেরেছে। আমি বোর্ডকে বলছিলাম, খেলোয়াড়দের ফিটনেস বাড়ানোর জন্য একটা পরিকল্পনা করতে। তোমাদের সবাইকে যথাযথভাবে চেষ্টা করতে হবে।
আরও পড়ুনঃ যে কারণে চীনকে পাশে চায় বাংলাদেশ
পিসিবি প্রধান নিজেই প্রশিক্ষণের সময় নির্ধারণ করে দিয়েছেন, ‘আমাদের সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে। এরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি অবাক হয়েছি এটা ভেবে, ”কখন আমরা প্রস্তুতি নিব?’ কোনো সময়ই নেই। যাইহোক, আমরা একটা সময় খুঁজে পেয়েছি। সেই সময়টাতে আমরা কুকুল (মিলিটারি অ্যাকাডেমি) একটি ক্যাম্পের আয়োজন করেছি মার্চের ২৫ তারিখ থেকে এপ্রিলের ৮ তারিখ। পাকিস্তানের সেনাবাহিনী তোমাদের প্রশিক্ষণে যুক্ত থাকবে এবং আশা করি তারা তোমাদের উপকার করবেন।’
সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে জাতীয় দলের প্রশিক্ষণ এবারই প্রথম নয় পাকিস্তানের। এর আগে ২০১৬ সালে মিসবাহ উল হক অধিনায়ক থাকাকালীন একবার কুকুলে সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেবার ইংল্যান্ডে গিয়ে তাদের বিপক্ষে ২-২ এ টেস্ট সিরিজ ড্র করেছিল দলটি।
আপনার মতামত লিখুন :