ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
এস আলমমুক্ত’ তিন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের সড়ক আটকে বিক্ষোভ চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক আটকে তিনটি বেসরকারি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছেন।
আজ রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভের কারণে এক ঘণ্টা মহাসড়কে কোনো যান চলাচল করেনি। এ ছাড়া দুপুর ১২টা পর্যন্ত তীব্র যানজটে উভয় পাশে আটকে পড়েছিল যানবাহন।
বিক্ষোভে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের এক হাজার কর্মকর্তা অংশ নেন। এই তিন ব্যাংকের পরিচালনায় ছিল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। ব্যাংক তিনটি থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা তুলে নিয়ে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। গত ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম বিদেশে পাড়ি জমান। এরপর ব্যাংকগুলোকে এস আলমমুক্ত করে পরিচালনা পর্যদ ঢেলে সাজায় বাংলাদেশ ব্যাংক।
এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁরা অবস্থানকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার যান চলাচল বিঘ্নিত হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত যান চলাচল করেনি। ওই সময় উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন:৫ বিসিএসে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার
আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের ৩৫০, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬৭২ জন ও ইউনিয়ন ব্যাংকের ২৬২ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁদের বহাল না করলে কঠোর কর্মসূচি পালন করা হবে।
আপনার মতামত লিখুন :