ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ, বাজার মনিটরিসহ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করা যায়, সরকারের এই পদক্ষেপগুলো বাস্তবায়নের ফলে আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে।
প্রতিমন্ত্রী আজ সংসদে জাতীয় পার্টির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি বলেন, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ করা গেলে কেউ আর কারসাজি ও মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়াতে পারবে না। তখন পণ্যমূল্য একটা যৌক্তিক পর্যায়ে থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার এ ব্যবস্থাটি নিশ্চিত করতে চাচ্ছে।
এ ছাড়া আসন্ন রমজান উপলক্ষে সরকার টিসিবি’র মাধ্যমে এক কোটি প্রান্তিক পরিবারকে চাল, ডাল, তেল, খেজুরসহ ৫ ধরণের পণ্য সরবরাহ করবে। এতেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে।
সরকারি দলের অপর সদস্য আনোয়ার হোসেন খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কাজ প্রতিরোধকল্পে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী সমৃদ্ধ ও শান্তিপুর্ণ বাংলাদেশ গঠনের কাজ করতে আনসারের প্রতি আহবান
চলতি ২০২৩-২৪ অর্থবছরে (১ জালাই ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত) ৫ হাজার ৩৭৪টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীন বিভিন্ন অপরাধে ১১ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
আপনার মতামত লিখুন :