ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
রাজধানীর উড়ালসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। রাজধানীর যাত্রাবাড়ী থানার মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে প্রাইভেট কারের ধাক্কায় রাজ হোসেন শাহীন (২২) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২রা ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজ হোসেন ঢাকার বংশালে মোটরসাইকেল মেরামতের দোকানের কর্মী হিসেবে কাজ করতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ও হাসপাতাল সূত্র বলছে, এ ঘটনায় রাজের মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী আমজাদ হোসেনও আহত হন। আজ ভোরে বংশাল এলাকা থেকে পাঁচটি মোটরসাইকেলে রাজ ও তাঁর বন্ধুরা মুন্সিগঞ্জে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে এই দুর্ঘটনা ঘটে।
রাজের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহত আমজাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ বরিশালের ফাতেমা শপিংমলে লাগা আগুণ নিয়ন্ত্রণে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :