বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঝালকাঠিতে ৩ দিনব্যাপি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ণ
ঝালকাঠিতে ৩ দিনব্যাপি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

ঝালকাঠি থেকেঃ ঝালকাঠির রাজাপুরে গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবছরও ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামে স্থানীয় মিলবাড়ি সততা-একতা ক্লাবের উদ্যোগে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার ও গ্রামীন মেলার আয়োজন করা হয়।

আজ (বৃহস্পতিবার) বিকেলে ৩ দিনের এ প্রতিযোগীতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদেরকে পুরস্কৃত করা হয়। এ অনুষ্ঠানে মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক নাসির উদ্দিন মৃধা। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানার এসআই আল হেলাল সিকদার, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও সমাজসেবক লিটন খান। মেলা পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইদ্রিস মৃধা ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সুমন প্রমুখ।

এ প্রতিযোগীতায় কাঠালিয়া, ভান্ডারিয়া, রাজাপুর, বেতাগীসহ বিভিন্ন এলাকার ৮ টি ঘোড়া অংশ নেয়। এতে নানা শ্রেণি-পেশার হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। ঘোড়া দৌড় দেখতে আসা দর্শকরা জানান, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে তারা খুবই মুগ্ধ। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে যায় তাদের। এমন আয়োজন প্রতি বছর হলে দেখতে চান বলেও জানান তারা।

আরও পড়ুনঃ বরিশালের ফাতেমা শপিংমলে লাগা আগুণ নিয়ন্ত্রণে

ঘোড়া দৌড় ও মেলায় বিভিন্ন দোকানীরা খেলনা ও খাবারসহ নানা ধরনের পসরা সাজিয়ে দোকান নিয়ে বসেছেন। গ্রামীণ এ মেলা চলে রাত পর্যন্ত। এ প্রতিযোগিতার আয়োজক ইন্দ্রিস হোসেন জানান, প্রতি বছরের মতো এ বছরও মেলা ও ঘোড়ার দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। মূলত গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে ও বিনোদনের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়।

মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার জানান, ৩ দিনের এ আয়োজন শেষে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী ঘোড়ার সাওয়ারদের পুরস্কৃত করা হবে। গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে ও মাদক মুক্ত সামজ গড়ে তুলতে এ আয়োজন করা হয়।

Spread the love
Link Copied !!