বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
এশিয়া কাপ খেলতে রোববার দেশ ছাড়বে টাইগাররা।আগামী বৃহস্পতিবার পাকিস্তান-নেপাল ম্যাচের মধ্য দিয়ে মুলতানে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।
দেশ ত্যাগের আগে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার টাইগারদের কোনো অনুশীলন নেই। শনিবার দুপুর একটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ দল।
রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
আর পড়ুন:মধ্যরাতে সুখবর দিলেন তাসকিন আহমেদ
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এশিয়া কাপের ম্যাচগুলো হবে পাকিস্তান ও শ্রীলংকায়। পাকিস্তানে হবে মাত্র চারটি ম্যাচ। বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলংকায়।
আপনার মতামত লিখুন :