ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
মধ্যরাতে সুখবর দিলেন তাসকিন আহমেদ।তৃতীয়বারের মতো বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তাসকিন-রাবেয়া দম্পতির কোলজুড়ে এসেছে আরও এক কন্যাসন্তান। এর আগে এক পুত্র ও কন্যাসন্তান ছিল তাদের।
ধবার মধ্যরাতে নিজস্ব ফেসুবক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এ সুখবরটি জানান তাসকিন নিজেই ।
পোস্টে তাসকিন লেখেন— ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
…আর পড়ুন:শ্বাসরুদ্ধকর জয়ে পাকিস্তানের সিরিজ নিশ্চিত
গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এ তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।
আপনার মতামত লিখুন :