বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
পাকিস্তানের রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষ সেই হামলা চেষ্টা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে। এরইমধ্যে এই ঘটনায় জড়িত তিনজনক গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, এক যৌথ অভিযানে বৃহস্পতিবার কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং পুলিশ। এ সময় তারা তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
রাওয়ালপিন্ডি পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পুলিশ এবং সিটিডি’র সদস্যরা আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং আফগানিস্তানের বাসিন্দা তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: যে কারণে চীনকে পাশে চায় বাংলাদেশ
রাওয়ালপিন্ডির সিপিও বলেছেন, সন্ত্রাসীদের গ্রেফতারের সময় যেসব জিনিস উদ্ধার করা হয়েছে তার মধ্যে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র ও গোলাবারুদ। এছাড়া তাদের কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ছাড়াও হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং কারাগারের মানচিত্র জব্দ করা হয়েছে।
সিপিও সৈয়দ খালিদ হামদানি বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে কারাগার ও আশপাশে তল্লাশি অভিযান চালাচ্ছেন।
আরও পড়ুন: ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬
দ্য ডন বলছে, আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষ বন্দি রয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রীও এখন এই কারাগারে বন্দি রয়েছেন।
আপনার মতামত লিখুন :