রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ গ্রিনকজি কটেজ ভবন ব্যবহারে পদে পদে মিথ্যা তথ্য ও প্রতারণা
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৯৬২ পিস ইয়াবা, ১৮১.৫ গ্রাম হেরোইন ও ৫৮ কেজি ৯১০ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :