বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
ছাত্রদল নেতার বাড়ি তল্লাশিতে গিয়ে নাশকতা মামলার পলাতক আসামি জাতীয়তাবাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দামের বাসায় তল্লাশিতে গিয়ে পরিবারের সদস্যদের হেনস্তার শিকার হয়েছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় পরিবারের নারী সদস্যরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, থানা এলাকার আইনশৃঙ্খলা ও আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নাশকতা প্রতিরোধের জন্য আমরা দিনে এবং রাতে অত্যন্ত সতর্ক অবস্থায় আছি। এরই ধারাবাহিকতায় থানা এলাকায় নাশকতা করতে পারে এমন তথ্য পায় পুলিশ। পরে নাশকতা মামলার পলাতক এজাহারভুক্ত আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়কের বাসায় পুলিশ গেলে পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ করে তার পরিবার। এ বিষয়ে রাতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তীতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃনির্বাচন বর্জনের দাবিতে ইতালিতে বিএনপির লিফলেট বিতরণ
স্থানীয় আসাদুল, রায়হান ও মফিদুল জানান, বেশ কয়েকজন পুলিশ সদস্যকে আমরা ছাত্রদল নেতা সাদ্দামের বাসায় যেতে দেখি। পুলিশ তার বাসায় গেলে বাইরে থেকে আমরা কয়েকজন নারী ছেলের চিৎকার করে কথা বলতে শুনি। কিছু সময় পর পুলিশকে তার বাসা থেকে বের হয়ে আসতে দেখি।
নাশকতা মামলার তদন্ত অফিসার উপ পরিদর্শক অসীম কুমার মোদক জানান, সোমবার বিকেল ৩টায় স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে জানতে পারি, ছাত্রদলের নেতা জোবায়েরের নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন দ্বাদশ জাতীয় নির্বাচন বানচাল ও প্রতিহত করার জন্য লিফলেট বিতরণসহ রাতে মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতা করতে পারে। এই ধরনের অপরাধ প্রতিরোধের জন্য নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি জোবায়ের হোসেন সাদ্দামের বাসায় গেলে, তার পরিবার আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অশোভন আচরণ এবং পুলিশ বাহিনীকে নিয়ে আপত্তিকর কথা বলে। পরে সেখান থেকে চলে আসার সময় কোনো ধরনের নাশকতা ও সহিংসতা যাতে জোবায়ের হোসেন সাদ্দাম না করে এবং যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায়, তাহলে তাদের ছেলের খবর আছে বলে পরিবারকে সর্তক করি আসি।
আপনার মতামত লিখুন :