ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার করছে র্যাব। দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতা ৪ আগস্ট সকাল ১০টায় ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ফেনীর বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র জনতার সাথে ভিকটিম ছাইদুল ইসলাম (২০) অংশ নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এসময় আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে নির্বিচারে গুলিবর্ষণ করে।
র্যাব জানায়, ভিকটিম ছাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে প্রাণ ভয়ে দৌড়ে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকে চলে যান এবং একপর্যায়ে আত্মরক্ষার জন্য স্টার লাইন কাউন্টার সংলগ্ন পশ্চিম পার্শ্বে ফ্লাইওভারের উপরে উঠে শুয়ে পড়েন। আসামীরা ফ্লাইওভারের উপরে উঠে ভিকটিম ছাইদুল ইসলাম এর শরীরের বিভিন্ন স্থানে ১৪ থেকে ১৬টি গুলি করে। সেসময় ভিকটিম লুটিয়ে পড়লে আসামীরা আবারো তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি-সোঠা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে পিটিয়ে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে।
আরও পড়ুন ফেনীতে আজ পর্যন্ত ২৩ লাশ উদ্ধার পরিচয় মিলেছে ১৬ জনের, অজ্ঞাত ৭
র্যাব আরো জানায়, পরে ভিকটিমের পিতা এবং ছাত্র-জনতা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফেনী মডেল থানায় ৯৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি ১০ নং ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাইদুল হক প্রকাশ রিফাত চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার সিডিএ এভিনিউ এলাকায় অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রামের একটি টিম ১৫ সেপ্টেম্বর আনুমানিক ভোর পৌনে ৫টায় ওই এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে (২৮) গ্রেপ্তার করে। রিফাত ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ছালেহ আহম্মেদের ছেলে।
আইনগত ব্যবস্থা নিতে রিফাতকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :