ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
হবিগঞ্জের নবীগঞ্জ ডিগ্রি কলেজের ইন্টার ২য় বর্ষের ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন (১৮) এর সাথে গত ২৭ই ফেব্রুয়ারী দিনের বেলা কলেজে কথা কাটাকাটি ও হাতাহাতির জের ধরে রাত আনুমানিক ৯টার সময় নবীগঞ্জ শহরে চৌদ্দ হাজারী মার্কেটের সামনে তাহসিনকে হত্যা করা হয়েছে।
তাহসিন হত্যা মামলার আসামী শাফি আহমদ (২৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী দিক নির্দেশনা ও এস আই রাজিব ও এসআই পিযুষ দেবনাথ নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ বেলা ১১টার সময় ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ নবীগঞ্জে ২৫লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক
গ্রেফতারকৃত আসামী হলো নবীগঞ্জ পৌরসভার অভয়নগর গ্রামের কুদরত আলী ছেলে সাফি আহমেদ।
আসামীদের নিয়ে ভিকটিম তাহসিন কে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়া পেটে ও মাথায় গুরুতর জখম করে হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিম এর মা মাহফুজা সুলতানা বাদী হয়ে ১১জন আসামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী।
আপনার মতামত লিখুন :