ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
কুড়িগ্রামে জেলা পরিষদের উপনির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৫২৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাফর আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪৬৮ ভোট। আর কাপ পিরিচ প্রতীকের প্রার্থী এসএম ছানালাল বকসী পেয়েছেন ১৪ ভোট
শনিবার (৯ মার্চ) জেলার ৯ উপজেলার ৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোট দেন ভোটাররা।
জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন মো. জাফর আলী। পরে জেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ পদে আবারও আনারস প্রতীক নিয়ে নিবার্চন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। এবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমানের মোটরসাইকেল প্রতীকের কাছে ৫৯ ভোটে পরাজিত হন তিনি। এ নির্বাচনে জেলার ৯টি উপজেলায় মোট ভোটার ছিল ১০১৩ জন। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান ৯ টি উপজেলার ৯ টি কেন্দ্রে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
আরও পড়ুন: এলিফ্যান্ট রোডের বহুতল ভবনে আগুন
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন বলেন, জেলায় ৯ টি উপজেলার ৯ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই বেসরকারিভাবে ৫৯ ভোটে বিজয়ী হয়েছেন আনারস প্রতীক আ ন ম ওবাইদুর রহমান।
আপনার মতামত লিখুন :