ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ঢাকার ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ফায়ার সার্ভিস এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৪ মার্চ) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ওই কমিটিকে আগামী চার মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন আদালত।আদালত বলেন, অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ ভবন মালিককে শুধু নোটিশ দিলেই হবে না, নোটিশটি ভবনের সামনে দৃশ্যমান করে টাঙাতে হবে ফায়ার সার্ভিসকে।উচ্চ আদালত বলেন, অতীতে অগ্নিকাণ্ডে এতো প্রাণহানি হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। দিনদিন অসহায় জাতিতে পরিণত হচ্ছি সবাই।
এসময় আদালত ঢাকার রেস্টুরেন্টগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করেন। রুফটপ রেস্টুরেন্টগুলো পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন আদালত।
হাইকোর্ট বলেছেন, যেভাবে একের পর এক রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে তাতে আমরা অবাক হচ্ছি। এসব রেস্টুরেন্ট একটা ফ্যান লাগিয়ে চালু করে দিচ্ছি। কি একটা অবস্থা চলছে।
আরও পড়ুনঃ আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মারা যান ৪৬ জন।
আপনার মতামত লিখুন :