প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জুলাই সনদ সংস্কার ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোচিত ‘লিফটকাণ্ড’ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা আব্দুল করিমের দায়ের করা রিট পিটিশন গ্রহণ করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসাইন এই নির্দেশ দেন। গত মঙ্গলবার রিটের আদেশের সার্টিফাইড কপি পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোস্তফা গোলাম কিবরিয়া।
মামলার বাদী বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল করিম জানান, যবিপ্রবির ১৪টি লিফট স্থাপন নিয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। লিফটের মান নিয়ে প্রশ্ন থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকে তিনি রিট পিটিশন দাখিল করেন।
বাদীর আইনজীবী মোস্তফা গোলাম কিবরিয়া জানান, লিফট ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকায় হাইকোর্ট রিটটি আমলে নিয়েছে।
আরও পড়ুনঃ মাত্র ১ ঘণ্টার আন্দোলনে যশোর পৌর কর্তৃপক্ষ সিদ্ধান্ত থেকে প্রস্থান
দুদককে আদেশের কপি পাওয়ার পর তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ইউজিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
যবিপ্রবির লিফট বুঝে নেওয়া কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মো. গালিব জানান, লিফট স্থাপন নিয়ে হাইকোর্টে রিটের বিষয়টি শুনেছেন। আইনজীবীর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের মে মাসে যবিপ্রবিতে ১৪টি লিফট স্থাপন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগে উল্লেখ করা হয়, দরপত্রের একাধিক শর্ত লঙ্ঘন করে ১৪টি লিফটের মালপত্র সরবরাহ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :