প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জুলাই সনদ সংস্কার ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
নরসিংদী-টঙ্গী সড়কের ভাগদী এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পরিবহনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ যাত্রী।
আজ শনিবার (২৪ই ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পলাশ উপজেলার নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাইবুল ইসলাম।
নিহত মো. ইদ্রিস আলী এনা পরিবহনের চালক। তার বাড়ি কিশোরগঞ্জে। নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। শনিবার ভোরে পলাশের নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কের ভাগদী কদমতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে দ্রুত গতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো. ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। এই ঘটনায় আহত হয় আরও ৪ জন। তাদের উদ্ধার করে নরসিংদী জেলা এবং সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার পর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন ও ওসি তদন্ত মো. জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুনঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, এ দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে
আপনার মতামত লিখুন :