বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব যশোরে শুরু হলো আজ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ
দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব যশোরে শুরু হলো আজ

যশোরে শুরু হলো ১৭ দিনব্যাপী দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব। আজ বৃহস্পতিবার (২২ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যজন ও অভিনেতা সালাউদ্দীন লাভলু ও মাসুম রেজা। উদ্বোধনী দিনে খোলা মাঠে অনুষ্ঠিত হয় উঠান যাত্রাপালা।

দীর্ঘদিন পর যাত্রা পালা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকরা। আর এমন আয়োজনে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অভিনেতা সালাউদ্দীন লাভলু।

থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে ‘সংস্কৃতি জাগরূক প্রাণ- থিয়েটার শিখা অনির্বাণ’ স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এ নাট্যোৎসবের। উৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও নেপালের প্রথিতযশা ১৬টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। উদ্বোধনী দিনে টাউন হল মাঠে প্রস্তুত করা উঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘বিদ্রোহী মাইকেল মধুসূদন’। দীর্ঘদিন পর যাত্রা পালা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকরা। আর দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুশি আয়োজকরা।

নাট্যোৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব কামরুল হাসান বলেন, ‘আমরা দ্বিতীয়বারের মতো নাট্য উৎসবের আয়োজন করেছি। তবে এবারের আয়োজনটি ১৭ দিনব্যাপী। অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজটি করতে হচ্ছে। মানুষের যে উপস্থিতি তা আমাদের উৎসাহ যোগাচ্ছে। তরুণ প্রজন্মকে থিয়েটারমুখী করতেই এ আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও নেপালের প্রথিতযশা ১৬টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় এই নাটক মঞ্চস্থ হবে।

এদিকে ঢাকার বাইরে এমন আয়োজনে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অভিনেতা সালাউদ্দীন লাভলু। তিনি বলেন, ‘আমরা ঢাকার লোকজনও ১৭ দিনব্যাপী নাট্যোৎসব আয়োজনের কথা ভাবতে পারি না। সেখানে যশোরের নবীবতম একটি নাট্যদল থিয়েটার ক্যানভাস সেই সাহস দেখাচ্ছে। নাটকের মাধ্যমে সুষ্ঠু সমাজ বির্নিমানের যে উদ্যোগ তারা নিয়েছে তারজন্যে আমি আপ্লুত।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। আবৃত্তি শিল্পী ও মঞ্চ অভিনেতা আবদুল আফফান ভিক্টরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নাফিসা সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দীন কবির, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন প্রমুখ।

আরও পড়ুনঃ ‘সামুদ্রিক সম্পদ’ আহরণ করুন প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে : প্রধানমন্ত্রী

এর আগে বিকালে টাউন হল ময়দান থেকে অতিথিদের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে যেয়ে শেষ হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে ঢাকা নাটুকে থিয়েটার গ্রুপের প্রযোজনায় ‘ঠাকুর ঘরে কে রে’, পরদিন ২৪ ফেব্রুয়ারি দেশ নাটক ঢাকার প্রযোজনায় ‘পারাপার’, ২৬ ফেব্রুয়ারি শব্দ থিয়েটার যশোরের প্রযোজনায় ‘শয়তান’, ২৭ ফেব্রুয়ারি- থিয়েটার ক্যানভাস যশোরের প্রযোজনায় ‘ওথেলো রিটার্নস’, ২৮ ফেব্রুয়ারি- বিবর্তন যশোরের প্রযোজনায় মাতব্রিং, ২৯ ফেব্রুয়ারি- শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকার প্রযোজনায় ‘কী চাহ শঙ্খচিল’, ১ মার্চ বাতিঘর থিয়েটার ঢাকার প্রযোজনায় ‘মাংকি ট্রায়াল’, ২ মার্চ প্রাচ্যনাট্য ঢাকার প্রযোজনায় ‘কইন্যা’, ৩ মার্চ- ভারতের মধ্যমগ্রামের নৃত্যবিতানের প্রযোজনায় ‘ওয়ান ফ্রাইডে মর্নিং’, ৪ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের অভিমুখ’র প্রযোজনায় ‘অনাগত’, ৫ মার্চ তির্যক যশোরের প্রযোজনায় ‘মহাকবি মাইকেল’, ৬ মার্চ- ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক চট্টগ্রামের প্রযোজনায় ‘ইডিপাস’, ৭ মার্চ- কথাঘেরা নেপালের প্রযোজনায় ‘উলঝান’ ৮ মার্চ- জাগরনী থিয়েটার ঢাকার প্রযোজনায় ‘রাজার চিঠি’ এবং সমাপনীদিন ৯ মার্চ মঞ্চস্থ হবে জেলা শিল্পকলা একাডেমি যশোরের প্রযোজনায় নাটক ‘শর্মিষ্ঠা’।

Spread the love
Link Copied !!