ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ফরিদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিচিত্রা রানী বিশ্বাস (৪৬) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ শনিবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ৭ই ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দার মহিলা রোডে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিআইডির পুলিশ অফিসার বিচিত্রা রানী আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।
আরও পড়ুনঃ ঝিনাইদহের সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ২ জনের মৃত্যু
বিচিত্রা রানী বিশ্বাস ফরিদপুরে সিআইডির উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম জানান , ওই সড়ক দুর্ঘটনার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এব্যাপারে কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :